কবিতার মেলা

All Types of Kabita Available Here !

সৃষ্টির রহস্য - আনিসুর রহমান


সৃষ্টির রহস্য - আনিসুর রহমান পূর্বান্তে সূর্যোদ্বয় পশ্চিমান্তে অস্ত নদীর জলে সাগর ভরে নেই যে জবরদস্ত। সন্ধ্যা লগ্নে রাত্রি গগনে দূরীভূত করে আঁধার চক্ষু দিয়ে দৃষ্টি মেলে রাতের চন্দ্রাকর। বৃক্ষ ফুলে ফলে মণ্ডিত খাদ্যের সমাহার সৃষ্টির মাঝে সঞ্চার করে বেঁচে থাকার উপহার। ক্ষুদার জ্বালায় ক্ষুধার্ত তাহার চেয়েও তৃষ্ণার্ত এতোই কষ্টকর দাউদাউ করে জ্বলে বুকটা পানীয় শূন্যতর। উত্তপ্ত দেহটাকে আজ সুশীতল করে তোলে সৃষ্টির রহস্যময় মহিমা অকৃত্রিম পানীয় জলে ক্ষণে ক্ষণে যাকে নিয়ে বেঁচে মোরা থাকি বায়ু হলো দমের হাওয়া নি:শ্বাসেরি সাথী। দিনের বেলায় সূর্য দেখি রাতের আঁধারে চঁন্দ্র সাগর পানে নদী মেশে নেই বিচ্ছিন্ন তন্দ্র। বায়ু পানি তরুলতা মাটির গভীরতা সুসম্পর্ক বজায় রাখে নেই যে ঝড়ঝটা। এদের নিয়ম ঠিকই চলে চলে না শুধু মানুষ হুশ থাকতেও প্রমাণ করে কর্মকান্ড বেহুশ। আঠার হাজার মাখলুকাত সবাই সবার মতো মানুষই একটি ভিন্ন জাত ভিন্ন প্রথাগত। জাতে জাতে নেই মিল বিচিত্র ধর্ম বর্ণ বিভেদ বিচ্ছেদ এদেরি মাঝে বোঝেনা কেউ কারো মর্ম।

No comments


Powered by Blogger.