শিরোনাম - নাহিদা সুলতানা
শিরোনাম -নাহিদা সুলতানা এখন আর দেখা হয় না এমন একটা সময় ছিল তোমার আমার দেখা হতো প্রতিদিন সেই আপন তুমি কত সহজে হয়ে গেছো পর আমি তো আজও একাই আছি তুমি বেঁধেছো ঘর!! আমি কি করে ভুলি-- কি করে ভুলি পরন্তু বিকেলে ঘাসের বিছানায় বসে চোখে চোখে চেয়ে থাকা প্রহর গুলি। আমি বলতাম সন্ধ্যা হয়েছে, চলো যাই, তুমি বলতে একটু বসো তারা নাই মনে পরে দুহাত ধরে কিভাবে আমায় তুমি করতে আদর, আমি এখনো লিখি-- এখনো লিখি বেদনার কালিতে হৃদয়ের পাতায় পাতায় তোমারই নামে সেই প্রেমের চিঠি। আমি জানি-- আবার তুমি ফিরে আসবে ফিরে এসে আগের মতই ভালবাসবে তুমি এলে তোমায় আমি রাখবো লুকিয়ে এই বুকের ভিতর!!
No comments