বিবর্ণ জীবন - মারিয়া আজাদ
বিবর্ণ জীবন
-মারিয়া আজাদ
ব্যস্ততার গাঢ় আস্তরণ
সম্পর্কের মাধুর্যে ঢালে বিবর্ণ রঙ।
ফিরে দেখার মুহুর্তগুলো কখন যেন
নতজানু বসে পড়ে।
অজুহাতের হিংস্র আগ্রাসনে
টুকরো টুকরো প্রত্যাশাগুলো
আর ভালোবাসারা তখন প্রহর গোনে
অলক্ষ্যেই করে
স্বার্থপর সময়ের অনুস্মরণ।
নিরন্তর অপেক্ষার।
সর্বহারা প্রচ্ছদে সাজায় অন্তঃকরণে,
প্রতিষ্ঠার এভারেস্ট জয়ের উন্মাদনা
জীবনকে কখন যে
নজরেই আসে না।
অনুভূতিরা হাঁটুগেঢ়ে প্রার্থনা করে
অবশেষে প্রাচুর্যের ভেপসা বাতাসে
এক চিলতে বিশুদ্ধ অক্সিজেনের খোঁজে
নিজ অস্তিত্বের দ্বারগোড়ায়।
জনবহুল দ্বীপপুঞ্জে প্রিয় সম্পর্কগুলো
পিছন ফিরে দেখা যায়
নিজের বলতে কিছুই আর অবশিষ্ট নেই,
কেবল শূণ্যতা ছাড়া।
কেবল গন্ধ ঢালে একাকীত্বের।
হয় বিলুপ্তিতে অন্তর্ধান।
কৃত্রিম সুখের গায়ে মোড়ানো নীল চাদর
No comments